আজ শনিবার (২৫ মার্চ) চট্টগ্রাম জেলার ফৌজদার হাট এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এসএম ওয়াসিম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৩টি গাড়ি বিরুদ্ধে মামলা দায়ের, ১৭টি গাড়ি আটক ও প্রায় সাড়ে ৫লাখ টাকা জরিমানা করা হয়।

সম্প্রতি চট্টগ্রাম জেলায় রেজিষ্ট্রেশন, ফিটনেসবিহীন গাড়ি,বিভিন্ন ব্যানারে টোকেন বাণিজ্য ও অবৈধ গাড়ীর ব্যবহার বেড়ে যাওয়ায় ট্রাফিক  বিভাগের এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানের বিষয়ে টি আই (প্রশাসন  বিভাগ) তরিকুল ইসলাম  বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ  অভিযান পরিচালনা করে  ৫৩টি গাড়ি বিরুদ্ধে মামলা, ১৭টি গাড়ি আটক  ও প্রায় সাড়ে ৫লাখ টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক এসএম ওয়াসিম বলেন,রেজিস্ট্রেশন, ফিটনেসবিহীন ও টোকেন এর বিরুদ্ধে অভিযান।আমাদের অভিযান নিয়মিত চলবে। পুলিশ সুপারের নির্দেশনা  চট্টগ্রামে টোকেন বাণিজ্য চলবে না।

অভিযানে উপস্থিত ছিলেন  টিআই আব্দুল্লাহ আল মামুন,টিআই তোফায়েল আহমেদ, টিআই  হাবিব হাসান,টিআই  শহিদুল্লাহ ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রিয় সাধারণ সম্পাদক আলহ্বাজ মো: আবদুল মান্নান, ,চট্টগ্রাম প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান, চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা ট্রাক কার্ভাডভ্যান এন্ড মিনি র্ট্রাক মালিক গ্রুপ সাধারণ সম্পাদক কে এম মহিউদ্দীন, চট্টগ্রাম জেলা কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহসভাপতি শাহজাহান,  চট্টগ্রাম আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইলিয়াছ , চট্টগ্রাম প্রাইমমুভার শ্রমিক ইউনিয়ন সহসাধারণ সম্পাদক হাসান মাহমুদ, হাটহাজারী ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কদর আলী মুছা  , সিতাকুন্ড ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি মো: রফিক কোম্পানি, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন তুহিন,পণ্য পরিবহন নেতা অলি উল্লাহ অলি।