চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় পাহাড় কাটার সময় পাহাড় ধসে তিন জন নিহত হয়েছেন। এদের মধ্যে খোকা (৪৫) নামে এক যুবকের পরিচয় পাওয়া গেছে।
এ ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে জানা গেছে । ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও আকবরশাহ থানা পুলিশ।
শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে আকবার শাহ থানার বেলতলি ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক। তিনি বলেন, ‘আমরা কাজ করছি। উদ্ধার অভিযানের পর বিস্তারিত বলা যাবে।
দূর্ঘটনার স্থল এলাকায় ১১ ফেব্রুয়ারী সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে আকবরশাহ থানাধীন বেলতলীঘোনা এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এতে মোবাইল কোর্ট পরিচালনাকালে একজনকে এস্কেভেটরসহ পাহাড়কাটা অবস্থায় হাতেনাতে ধরা হয়।মোবাইল কোর্টে হালিশহর ইদগাহ এলাকার মো: শাহজাহান (৪০) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ও ব্যবহৃত এস্কেভেটর জব্দ করা হয়।পাশাপাশি পাহাড়কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্দপূর্বক নিয়মিত মামলা করা হচ্ছে।রেকর্ডীয় ভিত্তিতে পাহাড়টি প্রায় ১১ একর জায়গায় অগ্রণী ব্যংক অফিসার্স কোওপারেটিভ হাউজিং সোসাইটির নামে চট্টগ্রাম মহানগরের আকবর শাহ এলাকার লটনয় পাহাড়তলি মৌজায় অবস্থিত।