আওয়ামী লীগ সরকারই সবসময় অসহায় মানুষের কথা ভাবে বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম। নিজস্ব অর্থায়নে জাতির জনকের কন্যা বিশ্ব মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রতি বছরের মতো এ বছরও চট্টগ্রাম মহানগর এর ওয়ার্ডে ওয়ার্ডে তুলনামূলক কম স্বচ্ছল রোজাদারদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরন করছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম।
আজ সোমবার সকালে নগরীর চান্দগাঁও ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের সহযোগিতায় স্থানীয় হাজী কালামিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরনকালে আবদুচ ছালাম বলেন, শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। একজন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সারাক্ষণ দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে চলেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে যিনি ধীরে ধীরে বাস্তবে রূপদান করে চলেছেন। ক্ষমতার উচ্চ আসনে অবস্থান করেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গরিব-দুঃখী, খেটে খাওয়া মানুষের কথা ভাবছেন ও তাদের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন। ইউক্রেন ও রাশিয়ায় যুদ্ধ চলছে। বিশ্বের অনেক দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ শান্তিতে খাদ্য গ্রহণ করে যাচ্ছে। বিশ্ব সংকটের প্রভাব যেন বাংলাদেশে না পড়ে, সেই জন্য শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক নুর মুহাম্মদ নুরু’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন নিজু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন মোজাহেরুল হক চৌধুরী, সৈযদ মাইনুদ্দিন আলম, শওকত আলী, আজম খাঁন, শহীদুল আজম আহাদ, নুরুল আব্বাস, মুহাম্মদ ইলিয়াছ, মফিজুর রহমান, হারুন উর রশিদ(১), হারুন উর রশিদ(২), মুহাম্মদ হানিফ, নুরুল আবছার, শওকত আলম, নুর মোহাম্মদ খোকন, লিয়াকত আলী চৌধুরী, বাদশা চৌধুরীসহ ৪নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।