পরিবহনখাতে বহিরাগত চাদাঁবাজদের স্থান নেই।হাইকোটের নির্দেশনা মেনে সড়ক- মহাসড়ক থেকে অবৈধ ব্যাটারি চালিত রিকশা চলাচলে প্রশাসনের ভূমিকা রহস্যজনক।অনতিবিম্বে এই সব গাড়ী তুলে নেওয়ার আহবান জানান। পরিবহন শ্রমিকদের জীবনমান উন্নয়নে রেশনিং ব্যবস্থা চালুর দাবী জানান।
প্রধান অতিথি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন এই দাবী জানান।
গতকাল বুধবার দুপুরে হাটহাজারী অটোরিক্সা সিএনজি আঞ্চলিক শাখার অফিসে সংগঠনের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হাটহাজারী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি সরওয়ার মুর্শেদ তালুকদার ,৮নং মেখম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, মেখম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মহিবুল হক মুহিব, আমন্ত্রিত অতিথি চট্টগ্রাম জেলা অটো টেম্পু অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মাসুম, সম্পাদক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি, যুগ্ন সাধারণ সম্পাদক দিলীপ সরকার , সাংগঠনিক সম্পাদক আবু হেলাল মঞ্জু ,দপ্তর সম্পাদক মোঃ জুবায়ের ,প্রচার সম্পাদক মোঃ কামাল, অর্থ সম্পাদক মোর্শেদসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় যাত্রী সেবায় হাটহাজারী কলাতল থেকে মেখল ,হাসিমারপুল,আনন্দবাজার,মহতেরবাড়ী,মাহলোমা,মৌলভীবাজার লোহারপুল সিএনজি সার্ভিস চালু করা হয়।