কাপ্তাই রাস্তার মাথায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি মারধর ও ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন লাইনম্যান জসিম । বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৫নং ওর্য়াডের চিকিৎসাধীন আছেন ।

গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর চান্দগাঁও  নেত্র চৌধুরীর ঘাটায় এ হামলার ঘটনা ঘটে।


কাপ্তাই রাস্তার মাথা একটি সুত্র জানায় , গতকাল বৃহস্পতিবার বিকালে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আজাদ এর নেতৃত্বে মজিব,জাফর,আলমগীর সিএনজি টেক্সি নিয়ে নেত্র চৌধুরীর ঘাটায় এলাকায় লাইনম্যান জসিমকে পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে কুপিয়ে আহত করে।

লাইনম্যান জসিম এর ঘনিষ্ট এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, মামলা করতে থানায় গেলেও থানা মামলা নিচ্ছে না ।


চান্দগাঁও থানা ডিউটি  অফিসার  এস আই রিদোয়ান জানান, লাইনম্যান জসিমের ঘটনা নিয়ে এই পযন্ত থানায় মামলা হয়নি।