আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় ২নং জালালাবাদ ওয়ার্ড কমিটির উদ্যোগে সোমবার (১লা মে) সন্ধ্যায় নগরির বায়েজিদ থানা ধিন জেলা পরিষদ আবাসিক এলাকায় সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী মোটর চালক লীগ ২নং জালালাবাদ ওয়ার্ড কমিটির
সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: সবুজ'র
সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী মোটর চালক লীগ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মাজারুল হক চৌধুরী মিরু, প্রধান বক্তা রাজিব হোসেন সাংগঠনিক সম্পাদক,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফয়সাল ইকবাল, এতে আরো উপস্থিত ছিলেন মো: শাহিন রেজা বাবু ফাহিম,কামাল,ফজলুল হক আবুল খায়ের,রাজা মিয়া,দেলোয়ার একরাম খলিফা,দেলোয়ার হোসেন, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আলতাফ, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ হিরা, মোহাম্মদ রকি প্রমুখ।
মহান মে দিবসে আওয়ামী মোটর চালক লীগ'র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত