চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেছেন, অনেক পত্রিকা বের হয়। পূর্বকোণের মতো মান ধরে রাখতে পারে না। যারা মানুষের অধিকারের কথা বলে, সত্য উদঘাটন করে, বস্তুনিষ্ঠ-সত্যনিষ্ঠ খবর প্রকাশ করে তারা সারাজীবন মানুষের হৃদয়ে ঠিকে থাকে। তারা কখনোই হারিয়ে যায় না।

 বৃহস্পতিবার (৪ মে) দুপুর ১২টায় পূর্বকোণ অনলাইনের পাঁচ বছরে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 মেয়র বলেন, ‘পূর্বকোণ সত্য উদঘাটনে ভালো ভূমিকা পালন করছে। অনলাইনও যে জনপ্রিয় এটা বলার অপেক্ষা রাখে না।’

 দৈনিক পূর্বকোণ লিমিটেডের সম্পাদক ডা. ম রমিজউদ্দিন চৌধুরী বলেন, বিশ্বস্ততা ও জনপ্রিয়তা অর্জনের পেছনে পূর্বকোণ অনলাইনের সাংবাদিকদের নিরলস প্রচেষ্টা ছিল। সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা এবং সততা বজায় রাখার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। পূর্বকোণ অনলাইনের দীর্ঘ পথচলায় সহযোগিতার জন্য পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, সংবাদপত্রের হকারসহ চট্টগ্রামের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের এ সহযোগিতা ভবিষতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

 দৈনিক পূর্বকোণের ইউনিট প্রধান মিরাজ উদ্দিন রায়হানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পূর্বকোণ গ্রুপের নির্বাহী পরিচালক রাইসিনা চৌধুরী, দৈনিক পূর্বকোণের সিটি এডিটর বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খান, হেড অব পূর্বকোণ অনলাইন ও রিপোর্টিং ইনচার্জ সাইফুল আলম, সাব এডিটর মোরশেদ আলম, হাসনাত মোর্শেদ, স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, পূর্বকোণ লিমিটেডের জিএম মোজাম্মেল হক জিলানী, হিসাব বিভাগের প্রধান মো. মারুফ, মানবসম্পদ কর্মকর্তা চন্দন শীল, সার্কুলেশন ম্যানেজার তাপস কুমার নন্দীসহ সংবাদিক এবং কর্মকর্তা-কর্মচারীগণ।