বন্যা, ভূমিধস ও বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে করণীয় শীর্ষক কর্মশালা চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শনিবার (৬ মে)সকালে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে, বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল করিমের সভাপতিত্বে এই কর্মশাল সম্পন্ন হয়। উক্ত কর্মশালার আলোচনায় অংশ নেন সহকারি শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার ও ডা. মুন্নী পারভীন। আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কাউন্সিলর যথাক্রমে মোজাম্মেল হক চৌধুরী, মোরশেদুল আলম, হোসনে আরা, শিরিন আকতার, আয়োজক ও সহযোগিতা কমিটির সদস্য মো. শহিদুল হক, মো. মেহেদী হাসান,
সাংবাদিক যথাক্রমে, নাছির উদ্দীন, সৈকত দাশ ইমন, আজিমুশ শানুল হক দস্তগীর, শাহাদাত হোসেন, এস.এম জাকের, মাঈন উদ্দীন, মো. শহিদুল ইসলাম, আয়ুব মিয়াজী, আরজুসহ সাংবাদিক নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ বলেন, অতিবৃষ্টি, বজ্রপাত ও ভূমিকম্প হচ্ছে পাহাড় কেটে পরিবেশ ধ্বংস, পাহাড় ঘেষেঁ ইটভাটা, অবৈধ বসতি, অপরিকল্পিত অবকাঠামো গড়ে উঠা এবং নির্বীচারে বৃক্ষনিধনের কারণে পরিবেশের এই বিপর্যয় ঘটছে। এর থেকে পরিত্রাণের জন্য পাহাড়ে বসবাসকারী ছিন্নমূল মানুষের জন্য সমতলে আবাসন নির্মাণ, পাহাড়ে পাদদেশে ঘর-বাড়ি নির্মাণ বন্ধ করা, পাহাড়ে পরিবেশ বান্ধব ও পাহাড় রক্ষাকারী গাছ-বাঁশ রোপন, পাহাড় থেকে মাটি কাঁটা, ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। এই ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির জন্য অংশগ্রহণকারী অতিথিদের নিকট অনুরোধ জানান তারা।