চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর খুনিয়া পাড়া এলাকায় চলাচলের সড়ক কেটে পুকুর করাকালে বাধাঁ প্রদান করায় সাংবাদিক আরাফাত হোসেনকে প্রাণে হত্যাসহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন প্রভাবশালী মহল। জানা যায়, মধ্যম হাশিমপুর খুনিয়া পাড়ার সাংবাদিক আরাফাত হোসেনের বাড়ীর সামনে চলাচলের সড়ক ঘেঁেষ পুকুর খনন করার বিষয়ে তার পিতা খায়ের আহমদ বাঁধা প্রদান করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন। ৯ মে (মঙ্গলবার) সহকারী কমিশনার (ভূমি)’র নির্দেশে তার কার্যালয়ের সার্ভেয়ারসহ কয়েকজন এসে পরিমাপ করে অভিযোগের সত্যতা পাই। এতে বিবাদী কাঞ্চন মিয়া ও তার সহযোগীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আরফাত ও তার পরিবারের সদস্যদের জীবনে মেরে ফেলার হুমকি দেয়। এ ব্যাপারে ৯ মে (মঙ্গলবার) সাংবাদিক আরফাত হোসেন বাদী হয়ে একই এলাকার কাঞ্চন মিয়া ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করে। থানা অফিসার ইনচার্জ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করবে বলে জানা যায়।