জাতীয় পার্টির ১০ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাননীয় বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপির নির্দেশে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সমন্বয়ক ও জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি এম এ গোফরান ও অধ্যাপক ইকবাল হোসেন রাজুর সুপারিশে আজ ৫ জুন, ২০২৩ইং চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন করেছেন জাতীয় পার্টির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ। কমিটিতে সাবেক ছাত্রনেতা সৈয়দ শাহাদাত হোসাইনকে আহ্বায়ক ও যথাক্রমে মাওলানা মোরশেদুল ইসলাম, মোঃ লোকমান, হাসান মুরাদ, কামরুল হাসান, সাইফুদ্দীন, শাহাদাত হোসেন আরিফ, সিরাজুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর হোসাইন, রবিউল আলম, আ ন ম আলমগীর, আশফিকুর রহমান, মোঃ দিদার, ওসমান গণি, মাওলানা আব্দুর রহিমকে যুগ্ম আহ্বায়ক করে ৪৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন করিবে।