কাতার দোহায় গালফ ইংলিশ স্কুল এন্ড কলেজের গ্রাজুয়েশন অনুষ্ঠান দোহা সিটি সেন্টার রোটানা হোটেলে শেখ ফয়সাল বিন কাসিম আল থানির পৃষ্ঠপোষকতায় স¤প্রতি অনুষ্ঠিত হয়। এতে ১১ টি দেশের ৯৫ জন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্মাননা গ্রহণ করেন যারা এখন সারা বিশ্বের নামীদামী বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানের প্রধান। এছাড়াও কোরআন প্রতিযোগিতায় বিশেষ কৃতিত্বের জন্য শেখ ফয়সাল বিন কাসিম আল থানি এর হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন আহমেদ আজিজ আল আবেদীন। তার এ সম্মান অর্জনে ফটিকছড়ি নানুপুর তাহেরিয়া ছাবেরিয়া এফ এ ইসলামীয়া সুন্নীয়া মাদ্রাসা পরিচালনা কমিটি, শিক্ষক ও সকল শিক্ষার্থীবৃন্দ আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। উল্লেখ্য যে হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ আহমেদ আজিজ আল আবেদীন উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির কৃতি সন্তান এফ.এ.ইসলামিক মিশন (ওয়াকফ) কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা সৈয়দ জয়নাল আবেদীনের একমাত্র সন্তান।
কোরআন প্রতিযোগিতায় বিশেষ কৃতিত্ব অর্জন আহমেদ আজিজ আল আবেদীনের