জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
শনিবার (১৭ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম প্র্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে বিক্ষোভ সমাবেশ।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকার জন্য সিইউজের সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।