চট্টগ্রাম নগরীর বায়েজিদ অক্সিজেন বঙ্গবন্ধু এভেনিউ রোড়ে বাংলাদেশ সরকার অনুমোদিত ও ন্যায্যা মুল্যের গুডলাইফ ফার্মেসী আজ শুক্রবার বিকালে উদ্ভোধন করা হয়।

উদ্ভোধনী অনুষ্ঠানে এম এস পরিবহণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সেলিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি পাহাড়তলি জোনের সহকারী পুলিশ কমিশনার(সিএমপি) মাইনুর রহমান, বিশেষ অতিথি মো: ইয়াছিন  আরাফাত বিটু , পরিবহণ শ্রমিক নেতা মো: আনোয়ার হোসেন, মো: শামসুল ইসলাম আরজু , মো: কাজল ইসলাম, মো: আসকর আলী, মো: মাঈন উদ্দীন তাপস, মো: আজিজ মিয়া, মো: জালাল উদ্দিন, মো: রেজাউল করিম,ব্যবসায়ী নুর মোহাম্মদ নুরু,আমির হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সময় প্রধান অতিথি বলেন, মানুষের জীবন রক্ষায় ঔষধ খুব জরুরী।ন্যায্যা মুল্যে ও নকল মুক্ত ঔষধ বিক্রির মাধ্যমে মানুষকে সেবা নিশ্চিত করতে হবে।

যে সব সেবা পাওয়া যাবে, ঔষধ বিষয়ক তথ্য ও পরামর্শ প্রদান, ন্যায্যা মুল্য , নকল মুক্ত নির্ভেজাল ঔষধের নিশ্চয়তা,সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ,হোম ডেলিভারি।