চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের সাথে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলানের সৌজন্য সাক্ষাৎ। এসময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন চট্টগ্রাম ১৫ আসনের সাংসদ ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি । এ সময় সৌদি রাষ্ট্রদূত দেশে ও বিদেশে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর গৌরবময় কর্মকান্ডের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে চলমান উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ সেনাবাহিনী গুপুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ব্যাপক প্রসংশা করেন।
চট্টগ্রাম ১৫ আসনের মাননীয় সাংসদ ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের উর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ ও আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার ড. রশিদ আহমেদ চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার সহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সেনানিবাসের জিওসির সাথে সৌদি রাষ্ট্রদূত ও এমপির নদভীর সৌজন্য সাক্ষাৎ