চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের উদ্যেগে গতকাল বুধবার (২১ জন) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ঈদ উল আযহা'র পুর্বে হালকাযান চালক-শ্রমিক সহ সকল শ্রমিকদের ঈদ বোনাস, বেতন পরিশোধ , নিয়োগ পত্র প্রদান ও ঈদের ছুটি, ভাড়ার গাড়ির রিকোজিশন এবং হয়রানিমূলক মামলা বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাযর্করী সভাপতি মোঃ কাজল ইসলামের সভাপতিত্বে যুগ্ন সম্পাদক আমির হোসেন মোঃ আমির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি মোঃ আনোয়ার হোসেন। এই সময় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন তাপস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন মাসুদ, শ্রম ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ রাসেল হাওলাদার, নির্বাহী সদস্য মোঃ সোহাগ, সাবেক কার্যকরী সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন , সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শামসুল ইসলাম, মোহাম্মদ করিম, মোহাম্মদ মিজান মোঃ ফরিদ, মোহাম্মদ নাজিম, মোহাম্মদ রিঙ্কু হান্নান, থানা কমিটির ইস্টার্ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
ঈদ বোনাস - বেতন পরিশোধের দাবীতে পরিবহণ শ্রমিকদের মানববন্ধন