চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের মহেশখালী, পেকুয়া, কুতুবদিয়ার সাম্প্রতিক জলদস্যুতা ছেড়ে আলোর পথের অভিযাত্রী হয়ে র্যাব-৭ চট্টগ্রাম-এ আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা সেই অভিযাত্রীদের মাঝে মহাপরিচালক, র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
২৪ জুন (শনিবার) সকালে বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,র্যাব-৭ চট্টগ্রাম এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম,র্যাব-৭ চট্টগ্রামের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান,র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার নুরুল আবছার,বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)খোন্দকার মাহমুদুল হাসান,থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট'স ও ইলেকট্রনিকস মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বাঁশখালী,মহেশখালী, পেকুয়া, কুতুবদিয়া উপকূলীয় অঞ্চলের জলদস্যু সদস্যদের বিগত ২০১৮ সালে ৪৩ জন ও ২০২০ সালে ৩৪ জনসহ সর্বমোট ৭৭ জন লোক জলদস্যুতা ছেড়ে আলোর পথের অভিযাত্রী হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার লক্ষ্যে সাংবাদিক আকরাম খানের সার্বিক সহযোগিতায় র্যাবে আত্মসমর্পণ করে।এর পর থেকে মহাপরিচালক র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে প্রতি ঈদে ওই অভিযাত্রীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আজহা-২০২৩ কে সামনে রেখে ওই অভিযাত্রীদের ঈদ শুভেচ্ছা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব-৭ পতেঙ্গা, চট্টগ্রাম।