চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোশারফ হোসাইন (৩২) চেন্নাই এপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না---রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, পিতা-মাতা ভাই-বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের নামাজের জানাযা ২৪ জুন, শনিবার সকাল ১১ টায় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক এ এস এম বজলুর রশিদ মিন্টু, গাউসিয়া কমিটি ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড শাখার সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সরোয়ার মোর্শেদ টিপু, সাধারণ সম্পাদক আজিজ রহমান শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।