রেল কর্মচারীদের হয়রানিমূলক বদলী ও বেতন-ভাতা সময়মতো না পাওয়ার প্রতিবাদে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পাহাড়তলী ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কার্যালয়ে আজ সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত আকারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবিদুর রহমানের সাথে সাক্ষাত করে দাবি-দাওয়া উপস্থাপন করা হয়। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ লোকমান হোসেন, সহ সভাপতি শহীদুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোকুল চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সাইমুম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শামীম শাহরিয়ার পাপ্পু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান,সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল আলম সাজ্জী, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম সহ চট্টগ্রামস্থ শাখা সমুহের সভাপতি-সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
রেল কর্মচারীদের হয়রানিমূলক বদলী ও বেতন-ভাতার দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ