গতকাল নগরীর জলসা মার্কেট এলাকায় রাতে যে কোন এক সময় যুব সংগঠক চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ ,প্রতিষ্ঠাতা তারুণ্যের বাংলাদেশ ও পূর্বাশার আলো কেন্দ্রিয় সাধারণ সম্পাদক শাহ আলম সিকদারের ঈদ শুভেচ্ছা ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ ।
উক্ত ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ নবগঠিত কমিটির উপ ক্রীড়া সম্পাদক মোঃ শাহজাহান আহম্মেদ সামি ও তার অনুসারীদের বিরুদ্ধে।
ছিড়ে ফেলা ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন,সাবেক কাউন্সিলর তারেক সোলোমান সেলিম ও আলকরণ ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর ছবি ছিল।
যুব সংগঠক শাহ আলম সিকদার বলেন, রাতের আধারে কাপুরুষের মতো অন্য আওয়ামী যুবলীগের কর্মী তথা সংগঠক এর ব্যানার ছিড়ে ফেলা দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধের শামিল । দলীয় কার্যক্রম বাধাগ্রস্থ করায় উপ ক্রীড়া সম্পাদক মোঃ শাহজাহান আহম্মেদ সামির বহিষ্কার - শাস্তি দাবী করেন।
যুবলীগ নবগঠিত কমিটির উপ ক্রীড়া সম্পাদক মোঃ শাহজাহান আহম্মেদ সামি বলেন, মূলধারার রাজনীতি করি ও দায়িত্বে আছি ।আমার দ্বারা অপ-রাজনীতি হওয়া বাঞ্জনীয় নয়,অন্যায়।অভিযোগ যখন আসছে খতিয়ে দেখব।আমার কর্মীরা করে থাকলে তাদের শাস্তি পেতে হবে।
আলকরণ ওয়ার্ড যুবলীগের সভাপতি তারেক ইমতিয়াজ বলেন, ঘটনা সত্য । দু্ই পক্ষই আমাদের লোক । দু্ই পক্ষকে নিয়ে আজ সন্ধ্যায় বসব।বসে সমাধান করে দেব।