চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব খালেদ মাহমুদের মা জাহানারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (১৬ জুলাই) রাত দেড়টায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ রোববার বেলা ১১ টায় মিরসরাইস্থ বাসভবনের নিকটস্থ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মরহুমার মৃত্যুুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। মেয়র তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।