জাতীয় প্রেস ক্লাবের সামনে ১১ জুলাই হতে চলমান অবস্থান কর্মসূচীতে ১৭ জুলাই আকস্মিকভাবে পুলিশ অবস্থানরত শিক্ষকের উপর লাঠিচার্জ করেন এবং লাথি মারেন। তার প্রতিবাদে ১৮ জুলাই বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি আঞ্চলিক শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগরী সভাপতি নুরুল হক ছিদ্দিকী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস চক্রবর্ত্তী, উত্তর জেলার সাধারণ সম্পাদক জাকের হোসেন, আঞ্চলিক শাখার মহিলা সম্পাদক মনিকা সেন, সাংস্কৃতিক সম্পাদক বিচিত্রা চৌধুরী, শিক্ষক নেতা মৃণাল দাশ, সৈয়দ আহসান উদ্দিন, তপন পালিত, মোঃ জানে আলম, মোঃ সিরাজ মিয়া, মোঃ আলী, শ্যামল দে প্রমুখ। বক্তাগণ ঢাকা প্রেস ক্লাবের সামনে পুলিশ হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং দোষী পুলিশদের শাস্তি দাবি করেন। ঢাকায় হাজার হাজার শিক্ষকদের অবস্থান কর্মসূচী চলবে এবং মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে।
শিক্ষকের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে পুলিশ হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল