মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১৩ জনকে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আলী হোসেন এর সার্বিক দিক-নিদের্শনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবীরের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ মনির হোসেন এর নেতৃত্বে এসআই কামরুল ইসলাম চৌধুরী , এএসআই মোবারক হোসেন , এএসআই রনি মজুমদার সঙ্গীয় ফোর্সসহ গতকাল শুক্রবার রাতে নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলি বংশাল পাড়ায় অভিযান পরিচালনা করে। জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ মোঃ বাহার, মোঃ তারেক খান, মোঃ রুমন, মোঃ টিপু, মোঃ তৈয়ব আলী, আজাদ খান, জয়নাল উদ্দিন ইমাম, মোস্তফা আলী আকাশ, সুলতান আল সাহারুখ, মোঃ সাব্বির, মোঃ রাসেল, পারভেজ ও ওয়াসিদকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএমপি ডবলমুরিং থানার নন এফআইআর প্রসিঃ নং-১৮৫ মামলা রুজু হয়।