চট্টগ্রাম ১০ আসনের সংসদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী প্রধান কার্যালয়ে বিএনপির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
দেশব্যাপী বিএনপি'র সন্ত্রাসী হামলা, ভাংচুর ও নৈরাজ্য ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী প্রধান কার্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে পাচঁলাইশ থানা সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ। আজ গতকাল শুক্রবার দুপুরে বিবিরহাট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিরিরহাট, হামজারবাগ, মুরাদপুরমোড় সহ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বিবিরহাটে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা সেচ্ছাসেবকলীগ নেতা ইমরান হোসেন জিকু, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা হৃদয় ইউসুফ, মো: রাব্বান, মো:বাবু, মো:দিদার, সীতাকুÐ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এম এম আসিফ হোসেন জয় সহ ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা।