চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু,র সমর্থনে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু'র নেতৃত্বে শ্রমিক-কর্মচারী কলোনী সমূহে মতবিনিময় সভা ও প্রতিটি ঘরে ঘরে গণসংযোগ করে উন্নয়ন, সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ নির্মাণের প্রতিক নৌকায় ভোট দানের আহবান জানিয়ে গতকাল ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের নতুন বাজার ওয়াসা কলোনী, মৌসুমী কলোনী,পদ্ম পুকুর পাড়,রূপবান কলোনী,হাজ্বী ক্যাম্প জাফর কলোনী ও ডিটি রোড আংশিক আজ ২৪ নং ওয়ার্ডে আগ্রাবাদ টিএন্ডটি কলোনী, পোস্ট অফিস কলোনী, মুনছুরাবাদ পিডিবি কলোনী (ওয়াপদা),কালু ফকিরের বাড়ি ও ঈদগাঁ মোড় এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং আগামী ৩০ জুলাই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়ন,অগ্রগতি কে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু, শ্রমিক লীগনেতা সাবের আহমদ, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম, আব্দুল মজিদ চান্দু,আশরাফুল ইসলাম, হেলাল উদ্দিন, রায়হান,সাজেদুল হক,মাওলানা নুরুল হুদা,মোঃশাহজাহান,নাসির উদ্দিন,শাহজাহান সাজু,মোঃ জসিম উদ্দিন,মাহবুবুর রহমান লিংকন,সাইফুদ্দিন মানিক, সোহেল মাহমুদ, মোঃনাসির,মোঃ সোহেল,মফিজ প্রমূখ।

ছবির ক্যাপশনঃ-১)চটগ্রাম ১০ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর পক্ষে শ্রমিক নেতা আবুল হোসেন আবু'র নেতৃত্বে গণসংযোগ
ছবির ক্যাপশন-২)চট্টগ্রাম ১০ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু'র সমর্থনে টিএন্ডটি ও পোস্ট অফিস কলোনীতে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন শ্রমিকনেতা আবুল হোসেন আবু।