পদ পদবি নয়,বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ২৭ তারিখের ঢাকার মহাসমাবেশ সহ সকল আন্দোলনে মাঠে থাকুন।
আমার কাছে কোন পদ পদবি বড় নয়,আমি একজন বিএনপির নিবেদিত কর্মী,৮০ দশক থেকে ছাত্রদলের জেলা সভাপতি, জাসাসের কেন্দ্রীয় সহ সভাপতি, সাতকানিয়া উপজেলা সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি, ২০১৮ সালে আমার উপর আস্থা রেখে বিএনপি হাই কমান্ড আমাকে সাতকানিয়া লোহাগড়া সংসদীয় আসনের সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন।এই দল অনেক কিছুই দিয়েছেন আমাকে। আমি কখনো নিজেকে বিএনপির নেতা নয়, মাঠের একজন সাধারণ কর্মী মনে করি।আজীবন থাকতে চাই সাতকানিয়া লোহাগড়া সংসদীয় আসন তথা দক্ষিণ চট্টগ্রামের সাধারণ জনগণের কাতারে। আমি একজন বিএনপির সাধারণ কর্মী হিসাবে সাতকানিয়া লোহাগাড়া সংসদীয় আসনের বিএনপির নেতা কর্মী ও সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি,তাই জাতির এই ক্লান্তিকালে গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ২৭ তারিখের ঢাকার মহাসমাবেশ সহ সকল আন্দোলনে রাজপথে থাকার অনুরোধ রইলো।
লেখক: অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন।
মাঠকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।