-আলী হায়দার সায়মন-


যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম অ্যালামনাইয়ের নতুন সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম অ্যালামনাই।


অ্যালামনাইয়ের পরবর্তী কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম অ্যালামনাইয়ের সভাপতি গোলাম বাকী মাসুদ। এ সময় সাধারণ সম্পাদক সাইফুল কাদের বিদ্যুৎ সংগঠনের কার্যক্রম সর্ম্পকে সদস্যদের অবহিত করেন।


অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক আবদুল জব্বারকে সম্মাননা স্মারক এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম অ্যালামনাইয়ের কার্যকরী সদস্য শাহরিয়ার মোর্শেদকে সংবর্ধনা দেওয়া হয়।  

সংগঠনের সভাপতি গোলাম বাকী মাসুদের সভাপতিত্বে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম অ্যালামনাই এর নতুন সদস্যদের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি মঈনুল ইসলাম সোহেল, ডা. ফারহামাজ মাবুদ, অর্থ সম্পাদক নিজাম উল আলম, সহ অর্থ সম্পাদক বিশ্বজিৎ রায়, কার্যকরী পর্ষদ সদস্য মো. মাহবুব আলম, অনিমা বড়ুয়া, কাজী তৌফিকুল আজম, জিয়াউল কবির সোহেল, বখতিয়ার হোসেন জনি, সৈয়দ শাহরিয়ার হোসপে, পার্থ প্রতিম বিশ্বাস, শাহরিয়ার মোর্শেদ, অনুষ্ঠানের আহ্বায়ক মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, য্গ্নু আহবায়ক রাজীব দে, মনজুরুল ইসলাম রায়হান, আর্সেল আজিম মোহন প্রমুখ।