চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু,র সমর্থনে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু'র নেতৃত্বে আজ ২৫ জুলাই পাহাড়তলী খাদ্য দ্রব্য দোকান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৭০৯ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও পাহাড়তলী রেলওয়ে বাজার,মাছ বাজার,কাঁচা বাজার,চাউল গল্লি,দিল্লি লাইন,পাহাড়তলী ষ্টেশন রোড ও ব্রীজ রোডের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগ করে উন্নয়ন, সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ নির্মাণের প্রতিক নৌকায় ভোট দানের আহবান জানিয়ে পাহাড়তলী বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং আগামী ৩০ জুলাই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়ন,অগ্রগতি কে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু, শ্রমিক লীগনেতা সাবের আহমদ, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম,শাহজাহান সাজু,মোঃ জসিম উদ্দিন, মোঃ মানিক,মমতাজ মিয়া,সুমন হাওলাদার,আব্দুল জলিল,আবুল বশর,মোঃ বাচ্চু,নাসির উদ্দিন, সাইফুদ্দিন মানিক,আলী হোসেন,মোঃ রুবেল প্রমূখ।
মহিউদ্দিন বাচ্চু,র সমর্থনে মহানগর শ্রমিক লীগের মতবিনিময় সভা ও গণসংযোগ