জেমিসন রেড ক্রিসেন্ট মার্তৃসদন হাসপাতালে মাহবুব-নাহার ওয়েল ফেয়ার ট্রাস্টের অর্থায়নে মাহবুব-নাহার এনআইসিও বিভাগের কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যানএ টি এম পেয়ারুল ইসলাম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান এ এম মাহবুব চৌধুরী। উদ্বোধন অনুষ্ঠান পরবর্তী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যকরী পর্ষদের সভা ইউনিটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান ডা: শেখ শফিউল আজম, কার্যকরী পর্ষদ সদস্য সুগ্রীব কুমার মজুমদার (দোলন), ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, ডাঃ আইরিন সুলতানা, মো: আব্দুল মোনাফ, ইসমাইল হক চৌধুরী ফয়সাল, আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম, জেলা ইউনিট লেভেল অফিসার ও হাসপাতালের ভারপ্রাপ্ত ইনচার্জ আবদুল মান্নান, হাসপাতালের চীফ মেডিকেল অফিসার ডাঃ রোজী দত্ত, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফদৌলা সুজন।
রেড ক্রিসেন্ট মাহবুব-নাহার এনআইসিও বিভাগের উদ্বোধন ও জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী সভা