চট্টগ্রামের চন্দনাইশে বন্যায় সৃষ্ট ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক পরিদর্শনে এসেছেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন প্রকল্প-৩ এর পরিচালক আবুল মঞ্জুর মো. সাদেক।
শুক্রবার (১১ আগস্ট) সকালে দোহাজারী টু চাগাচর সড়ক পরিদর্শন করেন। এ সময় নবনির্বাচিত পৌরসভার মেয়র লোকমান হাকিম সাথে ছিলেন।
এর আগে বরমা কলেজ টু মৌলভী বাজার সড়ক, মাইজপাড়া টু বৈলতলী হিন্দু পাড়া সড়ক, দেওয়ানহাট টু বৈলতলী, পটিয়া সড়ক এবং সর্বশেষ দোহাজারীর জামিজুরী টু বড়ুয়া পাড়া সড়ক পরিদর্শন করেন।
সড়ক পরিদর্শন কালে প্রকল্প পরিচালক রাস্তাগুলোর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ চিহ্নিত করে সেগুলো সংস্কার করার প্রতিশ্রুতি দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. হাসান আলী, সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার, চন্দনাইশ উপজেলা প্রকৌশলী মো. জুনায়েদ আবছার চৌধুরী, উপ সহকারি প্রকৌশলী আবুল কালাম, ধোপাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আলীম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চন্দনাইশ উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবচার চৌধুরী জানান, সৃষ্ট বন্যায় চন্দনাইশে ৫০ কোটি টাকার সড়ক ক্ষতি গ্রস্ত হয়েছে। এতে গুরুত্বপূর্ণ বিবেচনা করে সাময়িক উপাদান দিয়ে সড়কগুলো মেরামত করে অতি দ্রুত যোগাযোগ স্থাপনের ব্যবস্থা করার পরিকল্পনা গ্রহণ করেছেন তারা। স্থায়ী প্রকল্প তৈরি করে ঢাকা থেকে বরাদ্দ দিলে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করবেন বলে আরো উল্লেখ করেন তিনি।