সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেন, উৎসবে বা দূর্যোগে আমি সাতকানিয়া ও লোহাগাড়াবাসীর পাশে সবসময় স্বজনের বেশে থাকতে চাই। আপনারা সকলে অবগত আছেন, এই বন্যায় সাতকানিয়া উপজেলা এলাকা অধিকতর প্লাবিত হয়েছে। আমি এই সময়টুকু বিবেকের তাড়নায় নিরাপদে বসে না থেকে নৌকা দিয়ে ক্ষতিগ্রস্ত ও বন্যাকবলিত এলাকা সমূহে খাদ্য সামগ্রীপৌছে দিয়েছি। আমি আপনাদের জন্য আজ এখানে এসেছি কারণ মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, এলাকায় এলাকায় গিয়ে লোকজনের খবরাবর নিতে, খাদ্য সামগ্রী পৌছে দিতে। আমার এই কাযক্রম অব্যহত থাকবে। আপনাদের এই এলাকার জন্য সরকারী ভাবে ইতিমধ্যে বরাদ্দ এসেছে এবং সামনের দিনে আরো বরাদ্দ আসবে।
তিনি আজ লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরন কাজ পরিচালনা করেছেন। এই সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, যুগ্ম সম্পাদক ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক আলী আহমদ, ওয়াড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদোয়ার্নুল হক সুজন, সাধারন সম্পাদক হুমায়ুন কবির, আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের মোহাম্মদ রুবেল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, প্রচার সম্পাদক তামলিন হোসেন, সাজ্জাদুল ইসলাম বাপ্পী, আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইমুন ইসলাম, আধুনগর ইউনিয়ন ফাজিল মাদ্রাসার সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম প্রমুখ।
তিনি পরে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম ওমর ফারুক ও বন্যার অতিরিক্ত পানিতে নিমজ্জিত হয়ে মৃত্যবরণকারী জুনায়েদুল ইসলাম জারিফের কবর জিয়ারত করেন।