মাহি বিউটি পার্লার এবং গ্লিম আপ স্টুডিও যৌথভাবে আজ সোমবার হোটেল সাফিনা অডিটোরিয়ামে দিনব্যাপী 'অ্যাডভান্স মেকআপ এবং হেয়ার মাস্টার' কর্মশালার আয়োজন করে।
প্রধান প্রশিক্ষক মেকআপ আর্টিস্ট মিসেস শিল্পী ভৌমিক কর্মশালার উদ্বোধন করেন এবং সমাপনী অধিবেশনে প্রধান অতিথি সাংবাদিক ও সমাজসেবী ওসমান গনি মনসুর অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করবেন।
এই সময় উপস্থিত ছিলেন প্রধান প্রশিক্ষক মেকআপ আর্টিস্ট মিসেস শিল্পী ভৌমিক, মাহি বিউটি পার্লারের নুরজাহান পিংকি, গ্লিম আপ স্টুডিও এর জুই আশরাফ।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি সাংবাদিক ও সমাজসেবী চট্টগ্রাম রোটারী সেন্টারের প্রেসিডেন্ট ওসমান গনি মনসুর বলেন, কাল থেকে আজ আরও বেশি শিখেছেন, এখান থেকে যেগুলি শিখেছেন ও জেনেছেন তা দিয়ে এগিয়ে যাবেন এই প্রত্যাশা রাখি।
ওয়ার্কশপে বিভিন্ন জেলার ৪০জনের অধিক প্রশিক্ষার্থী অংশ গ্রহণ করে।