এফবিসিসিআই এর নবনির্বাচিত প্রেসিডেন্ট মাহবুবুল আলমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। এ সময় উভয়ের মধ্যে বর্তমান সময়ের ব্যবসা-বাণিজ্য এবং আবাসন খাতের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১), আলহাজ¦ ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (২) মাহবুব সোবহান জালাল তানভীর,  চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য নাজিম উদ্দীন, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান।