জাগো হিন্দু পরিষদের পক্ষ থেকে চন্দনাইশ,সাতকানিয়া ও লোহাগড়ায় বন্যা দূর্গত এলাকায় ৫০০ পরিবারের জন্য এান সামগ্রী বিতরণ করা হয় । জাগো হিন্দু পরিষদ কাতার শাখার সভাপতি বাবু প্রলয় দেবনাথ ও সাবেক সভাপতি বাবু পঙ্কজ ধর এর নেতৃত্বে। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার প্রতিনিধি বাবু জুয়েল আইস ,এডভোকেট হিরু সুশীল,রাজীব দেব নাথ,শ্যামল দাশ,তূর্য রুদ্র,আরো অন্যান্য সারথীবৃন্দ ও কোতোয়ালি থানা সভাপতি প্রভাস দাশ।
জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সারথি বৃন্দ উপস্থিতিতে চন্দনাইশ,লোহাগাড়া,সাতকানিয়া স্ব স্ব কমিটির মাধ্যমে অতি ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। এই সময় কাতার শাখার সম্মানিত সভাপতি প্রলয় দেবনাথ বলেন এইটা আমাদের ধারাবাহিক কাজের অংশ।ভবিষ্যতে আমরা আত্ম মানবতা সেবায় জাতি ধর্ম বর্ন নির্বিশেষে কাজ করে যাবো।