কোরআন খতম, মিলাদ, মোনাজাত ও এতিম শিশুদের আপ্যায়ন ও মোনাজাতের মধ্য দিয়ে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হ। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ১৫ আগস্টের সকল শহীদের আতœার মাগফেরাত কামনা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির কাছে শুধুমাত্র শোক দিবস নয়, এটি শক্তি অর্জনেরও দিন। জাতির জনক যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও সুদক্ষ নেতৃত্ব আজ জাতির শোক শক্তিতে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল এ পরিণত হয়েছে। মহামারী করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্ব যখন অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ আজ অর্থনৈতিক উন্নয়নের দিকে অদম্যগতিতে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠান শেষে এতিম শিশুদের আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিহ্যাব এর পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ দিদারুল হক চৌধুরী, পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (২) মাহবুব সোবহান জালাল তানভীর, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য নাজীম উদ্দীন, মোরশেদুল হাসান, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান। উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্য আশিষ রায় চৌধুরী, নূর উদ্দিন ও জনাব জিকে লালা, মোঃ মাইনুল হাসান আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম চৌধুরী, ইয়াছিন চৌধুরী দুলাল প্রমুখ।