নগরীর ১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চুর গতকাল ২৬নং ওয়ার্ডে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পানিবন্ধী এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত মহানগর আওয়ামী লীগের এান বিষয়ক সম্পাদক সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর লায়ন মোহাম্মদ ইলিয়াস , সংরক্ষিত কাউন্সিলর হুরে আরা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নাজিমুল ইসলাম মজুমদার, রেজাউল ইসলাম কায়ছার, আশফাক আলম, আনোয়ারুল হক জসিম সহ আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে মহিউদ্দিন বাচ্চু বলেন, গত কয়েক দিনের অতি বর্ষণ জোয়ারের পানির কারণে জলাবদ্ধতায় এলাকার জনসাধারণের সম্পদের ব্যাপক ক্ষতি হয়। এটি প্রাকৃতিক দুর্যোগ। এই দুযোগ মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। তবে জলাবদ্ধতার জন্য আমরাও অনেকাংশ দায়ী। নালা-নর্দমায় ময়লা আবর্জনা ও প্লাস্টিক জাতীয় দ্রব্য ফেলে নালা ভরাট করছি। তাই পানি দ্রুত সাগরে পতিত হতে পারে না বিধায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ব্যাপরে আমাদের সচেতনা হতে হবে বলে মন্ত্রব্য করেন তিন।
পরে মহিউদ্দিন বাচ্চু উপস্থিত অসহায় এক হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করেন।
পানিবন্ধী মানুষের মাঝে মহিউদ্দিন বাচ্চুর ত্রাণ বিতরণ