২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি জামাত জোট সরকার কর্তৃক বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা অপচেষ্টায় গ্রেনেড হামলার ১৯তম দিবসে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের উদ্যোগে নগরীর সিনেমা প্যালেস চত্বরে সাবের আহমদের সভাপতিত্বে আজ বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব শ্রমিক নেতা আবুল হোসেন আবু, মোঃ ইব্রাহিম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ ফোরকান, আকবর আলী শাহ, নার্গিস আক্তার, টিপু সুলতান, আবু আহমদ, জানে আলম, মোস্তাফিজ মিলন, আশীষ চৌধুরী, ইরফান চৌধুরী, মোঃ ফরিদ, আব্দুল লতিফ, নুর ইসলাম, মোঃ সবুজ, মোঃ সোহেল, মোঃ ইব্রাহিম, মোহাম্মদ সোহেল, মোঃ রুবেল, মোঃ মফিজ প্রমুখ। এসময় শ্রমিক নেতা আবুল হোসেন আবু বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নেতৃত্বদান কারী খুনী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবী জানিয়ে বিএনপি জামাত জোটের আন্দোলনের নামে আগুণ সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমজীবী জনতাকে রুখে দাঁড়াবার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি অতীত স্মরণ করিয়ে দিয়ে নেতা কর্মীদের বলেন, ২০০৪ সালের এই গ্রেনেড হামলায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা বেগম আইভি রহমান সহ প্রায় ২৪জন নেতা কর্মী প্রাণ হারান। সংগঠনের পক্ষ থেকে এদের রুহের মাগফেরাত  কামনা করা হয়। এবং যারা এখনো অসুস্থ আছেন তাদের আশু রোগ মুক্তির কামনা করা হয়।