চট্টগ্রাম-৮ আসনের জাতীয় সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেন, আমাদের ঈমানী চেতনার বড় অংশই কারবালা প্রান্তরে প্রিয়নবী (দ.)'র দৌহিত্র ইমাম হোসাইন (রা.)'র শাহাদাত। অন্যায়ের প্রতি মাথা নত না করে সত্য-সাম্য ও তকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শোহাদায়ে কারবালার শিক্ষা গুরুত্ব সহকারে বাস্তবায়নের আহবান জানান তিনি। করোনাকালে গাউসিয়া কমিটিকে দিশেহারা মানবতার কান্ডারী উল্লেখ করে তিনি আরো বলেন, যে সমাজে গাউসে জামান তৈয়ব শাহ (রহ.) প্রতিষ্ঠিত গাউসিয়া কমিটির কর্মীরা কাজ করবে সে সমাজ অমানবিক - অস্বচ্ছ - অন্যায় - অনাচারের হতে পারেনা। তিনি সুস্থ -সুশীল ও সুশৃঙ্খল সমাজ কায়েমে হোসাইনী আদর্শবাহী গাউসিয়া কমিটির কর্মসূচিতে সকলকে সহযোগিতা করার আহবানও জানান।
গতকাল নগরীর পশ্চিম ষোলশহরস্থ হিলভিউ মসজিদ ময়দানে গাউসিয়া কমিটি বাংলাদেশ হিলভিউ হাউজিং সোসাইটি শাখার আয়োজনে পবিত্র আহলে বায়তে রাসুল (দ.) স্মরণে মাহফিলে শোহাদায়ে কারবালা ও গাউসে জামান তৈয়ব শাহ (রহ.)'র ওরছ মোবারকে প্রধান অতিথির ভাষণে এমপি নোমান আল মাহমুদ উপরোক্ত আহবান জানান।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল ইসলামের সভাপতিত্বে ও মুহাম্মদ এরশাদ খতিবীর সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক ও  বিশেষ অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার সাবেক অধ্যক্ষ, ফকিহে মিল্লাত হযরতুল আল্লামা সৈয়দ অসিয়র রহমান আল কাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ'র চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, যুগ্ম-মহাসচিব আলহাজ্ব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, জামেয়ার সিনিয়র আরবি প্রভাষক আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রজভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামীক স্টাডিজ বিভাগের অধ্যাপক মাওলানা ড. মুহাম্মদ মুরশেদুল হক, চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব তাজকীর আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মুনির উদ্দিন সোহেল প্রমুখ। অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন হিলভিউ গাউসিয়া আহমদিয়া মসজিদের খতিব মাওলানা সৈয়দ সরোয়ার কামাল আল-কাদেরী, রাজনীতিবিদ কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব মুহাম্মদ ঈসা, হিলভিউ আবাসিক কল্যাণ সমিতির সদস্য মুহাম্মদ মোস্তফা কামাল, হিলভিউ মসজিদ কমিটির সেক্রেটারি মুহাম্মদ জাহেদুল ইসলাম, পাঁচলাইশ থানা গাউসিয়া কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ এমদাদ আলী, আলহাজ্ব জাহাঙ্গীর আলম সর্দার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাগির আলম, দাওয়াতে খায়র সম্পাদক মুহাম্মদ মোমেনুর রহমান দায়েমী, অর্থ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান খতিবী, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কমিটির দপ্তর সম্পাদক মুহাম্মদ জানে আলম জানু প্রমুখ। এতে অংশ নেন- চট্টগ্রাম বারের সাবেক সহ-সভাপতি  ও সাবেক এডিশনাল জিপি এড. রফিকুল আলম, আলহাজ্ব হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার আবু নাসের, আবুল ফয়েজ বাবলু, মাওলানা কুতুব উদ্দিন, মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুহাম্মদ আনোয়ার হোসেন, জাহেদুল ইসলাম মিটু প্রমুখ।  মিলাদ-কেয়াম, মোনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।