বাংলাদেশে বসবাসরত ও বাঙালি বিহারী জনগোষ্ঠীর অবিসংবাদিত মহান নেতা ও এসপিজিআরসি,র প্রধান পৃষ্ঠপোষ আলহাজ্ব এম. নাসিম খাঁন এর ১৮ তম মৃত্যু বার্ষিকীর স্মরণে দোয়া ও আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম  প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে স্ট্রান্ডেড পিপল'স জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি )চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক  সোহেল আকতার খানের সভাপতিত্ব আয়োজন কমিটির আহবায়ক ও রৌফাবাদ শাখা সাধারণ সম্পাদক আজিজ  রেহানের সঞ্চালনায় প্রধান অতিথি ১০ আসন  সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু এমপি,প্রধান আলোচক কেন্দ্রীয় সভাপতি এম. শওকত আলী , বিশেষ অতিথি সাধারণ সম্পাদক হারুন অর রশীদ , চট্টগ্রাম বিভাগের সভাপতি ইকবাল হোসেন , ফিরোজশাহ সভাপতি পারবেজ আলম ,সাধারণ সম্পাদক সাকিল আহমেদ , রৌফাবাদ শাখা সভাপতিআবদুল কাইয়ুম সিদ্দিকী, এসবিনগর শাখাসভাপতি রিয়াজ আহমেদ টুলু কার্যকরি সভাপতি এসবিনগর শাখা রামিজ আসিফ সাধারণ সম্পাদক এসবিনগর শাখা এড আইয়ুব আইন বিষয়ক উপদেষ্টা কেন্দ্রীয় কমিটিশাহ হোসেন আনসারী ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক কেন্দ্রীয় কমিটি সামসাদ সাকিল, তথ্য ও বার্তা সম্পাদক কেন্দ্রীয় কমিটি আসলাম রাহি ,অর্থ সম্পাদক এসবিনগর শাখা সহ সভাপতি আবদুল সামাদ,এসবিনগর শাখার তথ্য সম্পাদক জয়নাল আবেদীন আবিদ, বার্তা সম্পাদক আসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা রেখা বেগম সহ মহিলা সম্পাদিকা আফরিন বেবি ও শারমিন, রৌফাবাদ শাখার সাহিদ,জামালসহ প্রমুখ।

প্রধান অতিথি আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু এমপি বলেন,বিভিন্ন সম্প্রদায় ও আশ্রিত দের জীবন মান উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয়ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আপনাদের ভোটাধিকার প্রয়োগের অধিকার দিয়েছেন। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে আমার যে অধিকার, ঠিক  একই অধিকার আপনারও ।