বন্দরনগরী চট্টগ্রাম হলো বাংলাদেশের প্রবেশদ্বার ও দেশের অন্যতম প্রধান বাণিজ্য রাজধানী। এখানে ব্যবসা- বাণ্যিজের পাশাপাশি দেশী-বিদেশী লক্ষ-লক্ষ পর্যটকের আগমন ঘটে। তাদের দ্রুততম সময়ে, স্বল্প খরচে, আধুনিক ও নিরাপদ যোগাযোগ পরিসেবা দেয়ার লক্ষ্যে ট্যাক্সিক্যাব সেবার যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা অত্যন্ত সময়পোযগী একটি পদক্ষেপ। চট্টলা সার্ভিস প্রাইভেট লিমিটেড এর ট্যাক্সিক্যাব সেবামূলক এই প্রকল্পকে এফবিসিসিআই এর পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং উক্ত প্রকল্পকে এগিয়ে নিতে এফবিসিসিআই তাদের পাশে থাকবে বলে তিনি মত প্রকাশ করেন।
গতকাল শনিবার বিকালে কাজীর দেউরিস্থ জেলাপ্রশাসক অফির্সাস ক্লাবে চট্টলা সার্ভিস প্রাইভেট লিমিডেটের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে এমডি মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে এফবিসিসিআই‘র সভাপতি মাহাবুবুল আলম এই সব কথা বলেন ।
তিনি বলেন, উন্নত ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু জাতিরজনক কন্যা শেখ হাসিনা দেশব্যাপী সড়ক-মহাসড়ক ধারাবাহিকভাবে অভূতপূর্ব উন্নয়ন করেছেন-যার সুফল জনগণ ভোগ করছে। ইতিমধ্যে পদ্মা সেতু, মেট্রোরেল, ঢাকা- চট্টগ্রাম ফোরলেন মহাসড়ক, বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা -মাওয়া- ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, চট্টগ্রাম বিমানবন্দর সংযোগ উড়াল সেতু, সমুদ্র বেড়িবাধ বিকল্প সড়ক, বিভিন্ন গুরত্বপূর্ণ ফ্লাইওভার সহ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সরোয়ার কামাল দুলু, চট্টগ্রাম জেলা পরিবহন মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল হক মিয়া, প্রাইম মুভার ট্রেইলার মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিকী, চট্টগ্রাম ডেকারশন মালিক সমিতির সাজেদুল ইসলাম চৌধুরী মিল্টন, বন্দর ট্রাক কভারভ্যান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহেল , মেট্রোপলিটন বাস মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, চট্টগ্রাম বিভাগীয় পন্য পরিবহণ মালিক ফোরেশনের উপদেষ্টা আলহাজ্ব আবদুল নবী লেদু , বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক বদরুল হুদা মুরাদ , নুরুল ইসলাম, মোঃ জাফর উদ্দিন চৌং, সেকান্দর হোসেন চৌধুরী, সেলিম খান .আবুল খায়ের, কে এম মহিউদ্দিন ,মোঃইলিয়াছ ,হাবিবুর রহমান ,মোঃ ইউছুপ ভূঁইয়া. ওলি উদ্দিন হাওলাদার ,মোহাম্মদ খলিলুর রহমান ,মোহাম্মদ হাসান .সাইফুল করিম চৌধুরী মেয়র রেজাউল করিম চৌধুরীর ছোট ভাই নূর মোহাম্মদ (মধু), জান্নাতুল ফেরদৌস, আব্দুল সবুর কোম্পানি,ফেরদৌস জামাল মুকুল, গিয়াস উদ্দিন তুহিন।