চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রত্যেক মানুষ যার যার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করলে এবং নীতি নৈতিকতার সাথে জীবনধারণ করলে কর্মজীবন থেকে বিদায় নিলেও কর্মস্হান ও সহকর্মীরা তার শূন্যতা উপলব্ধি করবে। সততা, আদর্শ, নীতি ও নিষ্ঠাবান হলেও আজীবন তাকে স্মরণ রাখবে। চট্টগ্রাম সিটি করপোরেশন এর সাবেক এস্টেট অফিসার ও কর কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন চৌধুরীর চাকরি থেকে অবসর উপলক্ষে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশন এর মাননীয় মেয়র এম রেজাউল করিম চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন।

নগরের চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে আজ ১০ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় িচট্টগ্রাম সিটি করপোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর সচিব খালেদ মাহমুদ, চসিক কাউন্সিলর অধ্যাপক মো ইসমাইল, মো ওয়াসিম উদ্দীন চৌধুরী, চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা সামশুল তাবরিজ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম এবং দায়িত্বপ্রাপ্ত এস্টেট অফিসার রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী চসিকের সাবেক এস্টেট অফিসার মোঃ জসিম উদ্দিন চৌধুরী।
এসময় মেয়র আরও বলেন, কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে মোঃ জসিম উদ্দিন চৌধুরীর বর্ণাঢ্য বিদায় অনুষ্ঠানে বিদায় হতে পারা যায় আর অসৎ ও দুর্নীতিতে জড়িয়ে কর্মজীবন পার করলে চাকরিচ্যুতও হতে হয়। তিনি সকল কর্মকর্তা ও কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশ ও জাতির উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে চসিকের সকল টেক্সেশান অফিসার, ডেপুটি টেক্সেশান অফিসার, কর আদায়কারী ও লাইসেন্স ইন্সপেক্টরগণ উপস্থিত ছিলেন।