বায়েজিদ বোস্তামী অক্সিজেন কাঁচা বাজার এলাকায় আজ এডিসি ট্রাফিক ও এসি ট্রাফিক উত্তর এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৯ টি গ্রাম সিএনজি, ৫ টি ব্যাটারি চালিত অটো রিকশা, ২ টি হিউম্যান হলার,১ টি বাস ও ১ অটো টেম্পোসহ ১৮ টি গাড়ি আটক করে ডাম্পিং এ পাঠানো হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (বায়েজিদ) মোঃ আলমগীর হোসেনসহ দায়িত্বরত সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ।
ট্রাফিক ইন্সপেক্টর (বায়েজিদ) মোঃ আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন ডিসি ট্রাফিক উত্তর স্যারের নির্দেশনায় অবৈধ গাড়ি বন্ধে অভিযান চালানো হয়। ধারাবাহিকভাবে এই অভিযান অব্যাহত থাকবে।