বায়েজিদ বোস্তামী অক্সিজেন কাঁচা বাজার এলাকায় আজ  এডিসি ট্রাফিক   ও এসি ট্রাফিক উত্তর এর নেতৃত্বে   অভিযান চালিয়ে ৯ টি গ্রাম সিএনজি, ৫ টি ব্যাটারি চালিত অটো রিকশা, ২ টি হিউম্যান হলার,১ টি বাস ও ১ অটো টেম্পোসহ  ১৮ টি গাড়ি আটক করে ডাম্পিং এ পাঠানো হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর  (বায়েজিদ) মোঃ আলমগীর হোসেনসহ দায়িত্বরত সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ।

ট্রাফিক ইন্সপেক্টর  (বায়েজিদ) মোঃ আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন ডিসি ট্রাফিক উত্তর স্যারের নির্দেশনায় অবৈধ গাড়ি  বন্ধে অভিযান চালানো হয়। ধারাবাহিকভাবে এই অভিযান অব্যাহত থাকবে।