চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে এয়ারপোর্ট সড়কে ৮৪ লক্ষ টাকা ব্যয়ে ৩৪ ফিট উচ্চতার বঙ্গবন্ধুর ভার্টিক্যাল মোড়াল ও  সাম্পান কাজ পরিদর্শন করেন সিটি মেয়র মো.রেজাউল করিম চৌধুরী ।


মেয়র রেজাউল দায়িত্ব গ্রহণের পরপরই শহরের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নান্দনিক চট্টগ্রাম গড়ার যে পরিকল্পনা নিয়েছেন তারই অংশ বঙ্গবন্ধুর ম্যুরাল সমৃদ্ধ এ চত্বর। প্রায় ৮২ লাখ টাকা ব্যয়ে বিমানবন্দরের প্রবেশমুখে কর্ণফুলীর তীরে নির্মাণাধীন চত্বরে একটি জলাধার থাকবে। এর ওপর বসানো হবে সাম্পান।  আর থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। । নদী থেকেও বঙ্গবন্ধুর ম্যুরালটি দেখা যাবে।

 

এসময় উপস্হিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুল হুদা,নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম সহ চসিকের প্রকৌশল বিভাগের কর্মকর্তা।