আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় হুজুর কেবলা আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত, মুর্শিদে বরহক্ব, হাদীয়ে দ্বীন ও মিল্লাত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মাঃজিঃআঃ) নেতৃত্বে ও প্রধান মেহমান আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাঃজিঃআঃ) এবং বিশেষ মেহমান সাহেবজাদা আওলাদে রাসূল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মাঃজিঃআঃ)’র অংশগ্রহণে আগামীকাল সোমবার  রাজধানী ঢাকায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র ৫১ তম জশ্নে জুলস (মিছিল)-২০২৩ ইং ঢাকা মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা হতে সকাল ১০-৩০ মিনিট আরম্ভ হয়ে শাহজাহান রোড, ইকবাল রোড হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা ময়দানে প্রত্যাবর্তন, বেলা ১২টায় জমায়েত, মাহফিল এবং মাহফিল শেষে নামাজে যোহর ও দো’য়া অনুষ্ঠিত হবে। হুজুর কেবলায়ে আলম’র ইমামতিতে নামাজে আছর, মাগরিব ও এশা মোহাম্মদপুরস্থ মসজিদ- তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হবে।

অপরদিকে হুজুর কেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মাঃজিঃআঃ) প্রধান মেহমান আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাঃজিঃআঃ) ও বিশেষ মেহমান সাহেবজাদা হযরতুলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মাঃজিঃআঃ) গতকাল শনিবার আমিরাত ফ্লাইটযোগে হযরত শাহ্ জালাল (রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকায় বিকেল ৫-৪০ মিনিটে শুভাগমন করেন। হুজুর কেবলাবৃন্দকে হযরত শাহ্ জালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ও ঢাকা মোহাম্মদপুরস্থ খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন করেন পিএইচপি ফ্যামেলীর চেয়ারম্যন সুফি মুহাম্মদ মিজানুর রহমান, কেন্দ্রীয় আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মোহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ মাহাবুবুল আলম, কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মোঃ ইয়াহিয়া খাঁন, আনজুমান ট্রাস্ট’র সদস্য মোহাম্মদ কমরুদ্দিন সবুর, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ ফজলুর রহমান, সেক্রেটারী মোহাম্মদ মিজানুর রহমান, আশেক রসুল খাঁন বাবু, মোহাম্মদ হোসাইন খোকন প্রমুখ।

এছাড়াও, আগামী মঙ্গলবার (২৬-০৯-২৩), হুজুর কেবলাবৃন্দ বিকেলে ফèাইটযোগে চট্টগ্রাম পৌঁছিবেন এবং বাদ মাগরিত হতে এশা পর্যন্ত চট্টগ্রাম ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিতব্য পবিত্র গেয়ারভী শরীফে অংশগ্রহণ করবেন।

আল্লাহ-রাসূল ও হযরাতে মাশায়েখ কেরামের সন্তষ্টি অর্জণের লক্ষে ঢাকার জশ্নে জুলুসে ও নামাজে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন ও সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন উম্মতে মুহাম্মাদী ও সিলসিলার আশেকানবৃন্দকে আহবান জানিয়েছেন।