সিএমপি বন্দর থানার অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক ০৫ জন।  

সিএমপি বন্দর থানার এসআই মোঃ ফয়সাল সরোয়ারের নেতৃত্বে নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রিরহাট সংলগ্ন সেলিম বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ মোঃ রফিক, মোঃ দিদারুল আলম, মোঃ আলমগীর, মোঃ সুমন ও মোঃ মহিব উল্যাকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি বন্দর থানায় একটি মামলা রুজু হয়।