দৈনিক যায়যায় দিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বাদ জোহর নগরীর মিসকিন শাহ (র.) এর মাজার প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে উক্ত মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাজায় ইমামতি করেন মিসকিন শাহ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মুছা।
জানাজা শেষে হেলাল উদ্দিন চৌধুরীর মরদেহে চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও মহলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
জানাজা এবং ফুলের শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক, দৈনিক নয়াবাংলা সম্পাদক জিয়াউদ্দিন এম. এনায়েতউল্লাহ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার ও সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বিএফইউজে’র সহ-সভাপতি শহিদ উল আলম, যুগ্ম সম্পাদক মহসীন কাজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক ও আইয়ুব আলী, রাঙ্গুনিয়ার সাবেক এমপি মো. নজরুল ইসলাম, চাকসু’র সাবেক ভিপি এসএম ফজলুল হক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী বাবুল, সিনিয়র সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরী, মইনুদ্দিন কাদেরী শওকত, নির্মল চন্দ্র দাশ, নুরুল আমিন, আসিফ সিরাজ, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি ও হাসান মুরাদ বিপ্লবসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, শুক্রবার কক্সবাজারে একটি অনুষ্ঠানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে নেয়া হলে সেদিন সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।