গোসাইলডাঙা আমিন ফিউচার পার্ক মার্কেটের সামনে রাস্তায় নাম পরিচয়হীন এক ব্যক্তিকে অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান  চাপা দেয়।
মামলার প্রেক্ষিতে অফিসার ইনচার্জ সঞ্জয় কুমার সিনহার নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কিশোর মজুমদার নগরীর বন্দর  ফকিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে কাভার্ড ভ্যানটি শনাক্ত করে  চালক আজমল  আলীকে আটক করেন।