আজ সোমবার জি.টি.সি প্রপার্টি ম্যানেজমেন্ট লিঃ প্রতারনার মাধ্যমে প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগে কোম্পানির এম ডি মামলার মূল আসামী মোহাম্মদ মোরশেদ প্রকাশ মোরশেদ বিল্লাহ কে দেড় বছরের কারাদন্ড ও পনের লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফ উদ্দিন উক্ত রায় প্রচার করেন।
আসামী মোহাম্মদ মোরশেদ প্রকাশ মোরশেদ বিল্লাহ ফটিকছড়ির ধর্মপুর আজাদী বাজার বিল্লাল মাঝির বাড়ি এলাকার জনৈক আবুল খায়েরের পুত্র। উক্ত আসামী শুরু থেকে পলাতক থাকায় গ্রেফতারের দিন থেকে তার সাজা কার্যকর হবে।
বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন- এডভোকেট জিয়া হাবীব আহসান, এডভোকেট এ.এইচ.এম জসিম উদ্দিন, এডভোকেট প্রদীপ আইচ দীপু, এডভোকেট মোঃ হাসান আলী, এডভোকেট মোঃ বদরুল হাসান, এড খুশনূদ রাইসা, এডভোকেট কে.এম. শান্তুনু চৌধুরী, এডভোকেট জিয়া উদ্দিন আরমান প্রমুখ।