মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক রুহুল আমিন এর নেতৃত্বে নগরীর হালিশহর থানাধীন বড়পোল এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা আব্দুল্লাহ আল রায়হান এবং তার সহযোগী ইরফাদুল আলম ও আক্তার হোসেনকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেন।
আটককৃতদের গ্রেফতারের পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মীরসরাই থেকে ৫টি মোটর সাইকেল এবং জোরারগঞ্জ থানা এলাকা থেকে ২ টি মোটর সাইকেলসহ মোট ৭ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এই চোর চক্রের ৮ সদস্য শহিদুল (৩০), মোস্তাফিজুর প্রঃ অনিক (১৯), আব্দুল্লাহ(১৮), মামুনুর রশিদ(২৬), রিয়াজউদ্দিন(১৯), শাকিব(১৯), রিফাত (১৯) ও সাইদুল ইসলাম (১৯)দেরকে গ্রেফতার করা হয়।