চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ.এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সমাজসেবক মুহাম্মদ আবদুর রহিম সওদাগরের পিতা বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ (৭২) ৩ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯-৪০ মিনিটের সময় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না---রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনী আত্বীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখেযান। মরহুমের নামাজের জানাযা ঐদিন বাদে আছর ছৈয়দ মোহাম্মদ পাড়া শাহী জামে মসজিদ ও মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে চন্দনাইশ থানার একটি চৌকস দল শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন। মরহুমের ইন্তেকালে শোক প্রকাশ করেন আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি, চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান সোলায়মান ফারুকী, পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, সাবেক মেয়রপ্রাথী আলমগীর বঈদী, মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক আবদুর রশিদ শোক প্রকাশ করেন।